সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারী বকশিগঞ্জ সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ সকল আসামীর গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন মানববন্ধন করে।
শুক্রবার সকাল ১১ টায় শহরের দয়াময়ীস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করে সম্মিলিত সামাজিক আন্দোলন ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন,জেলা আওয়ামিলীগের সভাপতি ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড.মুহাম্মদ বাকী বিল্লাহ,জেএসডি সভাপতি আমীর উদ্দিন,সনাক সভাপতি অজয় কুমার পাল,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সাধারন সম্পাদক রমেন বণিক,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিস রায়হান সাদা প্রমূখ। মানববন্ধনে জেলার অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক,সমাজিক সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই মানববন্ধন শেষে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে বাংলাদেশ রিপোটার্স ক্লাব,বাংলাদেশ ফটোজার্নলিট এসোসিয়েশন,ই-প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা,সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা চেয়ারম্যান মাহমুদুর রহমান বাবুসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments