স্টাফ রিপোটার: সার্বজনীন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম। এদিন তিনি যাত্রাবাড়ি-ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ি-ডেমরা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতা, মণ্ডপের পূজারী, ভক্ত ও পূণ্যর্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম এমপি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। তিনি বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। আমি আবারো নৌকার মনোনয়ন পেয়ে এমপি হলে আপনাদের জন্য নিজস্ব জায়গায় মন্দির ণির্মান করে দেবো এবং সেই মন্দিরের আনন্দ-উৎসবে আবারও যোগ দিতে পারব। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম, বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদজ্জাপন কমিটির সভাপতি শ্রী-মতিঅিনিতামাঝি, সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস ও সারুলিয়া পূজামণ্ডপের সভাপতি নৃপেন চন্দ্র দাস, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ: আজীজ প্রধান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া প্রমূখ।
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
সব মন্তব্য
No Comments