বাকৃবি প্রতিনিধি: ‘একটাই পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে রবিবার (৫ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম। এরপর বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলের সামনে বৃক্ষরোপণ ও ছাত্রশিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে পরিবেশ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনাসভায় পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, অগ্রণী ব্যাংক ময়মনসিংহ শাখার বিশেষ প্রোগাম অফিসার (এসপিও) কৃষিবিদ মো. খোরশেদ আলম সাগর। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাতেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিদ্যালয়ে আরো অধিক পরিমাণ ডাস্টবিন স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো এবং অনুষদ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। এমনকি আগামী বছর থেকে সবচেয়ে পরিষ্কার হলের প্রভোস্টকে পুরষ্কার প্রদান করা হবে। কেবল পরিবেশ দিবসের দিনে নয়, প্রতিদিনই যেন আমরা পরিবেশ সুন্দর রাখতে কাজ করতে পারি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।’
অধ্যাপক ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে। পরিবেশের যেখানে সমস্যা আছে সেখানে সমস্যার সমাধান করতে হবে। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও অন্য সংশ্লিষ্ট সবাই যদি পরিবেশের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব এখন থেকে না দিই, তাহলে ভবিষ্যতে সবাই বিপর্যয়ের মধ্যে পড়ব। সবকিছুর আগে পরিবেশকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আজিজুল হক বলেন, ‘পৃথিবীকে বাঁচাতে না পারলে দূষণের কারণে একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী একদিন ধ্বংস হবে কিন্তু সেটি যেন মানুষের হাত দ্বারা ধ্বংস না হয়। পরিবেশ দূষণ ছাড়াও আরও অনেক ধরনের দূষণ আছে সেগুলোর কারণ জেনে তার প্রতিকার করতে হবে। পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সকলে মিলে দেশ ও বিশ্বের পরিবেশ সুন্দর করার চেষ্টা করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments