স্টাফ রিপোর্টারঃ “দেশপ্রেমিক হউন,দেশপ্রেমিক বানান”বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকীতে এমন আহ্বান জানালেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। আজ বুধবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবসে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, “বঙ্গবন্ধু শয়নে-স্বপনে দেশ ও দেশের মানুষের কথা ভাবতেন। এমনকি বিদেশের মাটিতে হাসপাতালের বেডে শুয়েও বাঙালি ও বাংলাদেশের কথা ভেবে তা তুলে ধরার জন্য সাংবাদিকের হাতে কল তুলে দিয়েছেন। বাংলাদেশের স্বীকৃতি আদায় করেই তিনি পাকিস্তানে ওইআইসি সম্মেলনে যোগ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আহ্বান করব দেশপ্রেমিক হউন, দেশপ্রেমিক বানান। তাহলেই জাতীয় শোক দিবস পালন স্বার্থক হয়ে উঠবে।”
অনুষ্ঠানে তিনি আরো বলেন,“বাঙালির প্রতি বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ছিল। সেই বিশ্বাস ও ভালোবাসাই তার জীবনে কাল হয়েছে। ঘাতকের দল তাকে স্বপরিবারে হত্যা করেছে। তিনি থাকলে বাংলাদেশ আরো আগেই সিঙ্গাপুর, মালয়েশিয়া হতে পারতো। তার স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সকলকে দেশপ্রেমিক হওয়ার এবং দেশপ্রেমিক বানানোর অঙ্গীকার করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে আরো সমৃদ্ধ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম শামসুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মাদ নাসির উদ্দিন। প্রভাষক মাহবুব আলম বাচ্চুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শোক দিবস পালন কমিটির আহ্বায়ক বাংলা মাধ্যম দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আলহাজ নাসির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন প্রভাতি শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন, শিক্ষক প্রতিনিধি ফায়সাল শামীম, প্রভাষক সৈয়দা ফাহিমা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃতিতে প্রথম তিনজন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments