মহসিন মিঞা লিটন,উজিরপুর(বরিশাল)প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়ন পত্র ক্রয় ও জমার শেষ দিনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ ১২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এরমধ্যে উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট ৫ প্রার্থী, বানারীপাড়ায় ১ জন প্রার্থী ও বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট ৬ প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেন। উজিরপুর-বানারীপাড়া আসন থেকে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মাওলাদ হোসেন সানা। এছাড়াও জাতীয় পার্টি থেকে প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস, রনজিৎ কুমার বাড়ৈ। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। জাকের পার্টির গোলাপ প্রতীকের প্রার্থী মোঃ স্বপন মৃধা মনোনয়ন ফরম দাখিল করেন। বানারীপাড়ায় মনোনয়ন ফরম দাখিল করেন শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জহিরুল ইসলাম টুটুল। ন্যাশনাল পিপলস পার্টির মনোনয়ন ফরম দাখিল করেন মোঃ শাহেব আলী। তৃনমুল বিএনপির মনোনয়ন ফরম দাখিল করেন আলহাজ্ব মোঃ শাজাহান। স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, জাতীয় পার্টির জেপি মঞ্জু গ্রুপ ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ মনোনয়ন ফরম দাখিল করেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments