বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে রা.বি ভিসি মহোদয় কর্তৃক এক তরফাভাবে আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের জীবন সদস্যগণ আজ ১১ মে ২০২৫, রবিবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন হলে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এড. শুভ্রত চৌধুরী। সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জহুরুল ইসলাম বাবু, এস এম এ মুঈদ, আইয়ূব আলী খান, সাবেক রাকসু জিএস এমডি আলি আহমেদ, রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের জীবন সদস্য আল নোমান, আব্দুল মান্নান, সিরাজুর মুনির, বাহাউদ্দিন বাহার, শামীম রেজা খান, শাহনাজ পলি সহ রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনে অন্যান্য জীবন সদস্যগণ অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য হুবহু সংযুক্ত করা হলো:
সম্মানিত সাংবাদিকবৃন্দ,
উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীবৃন্দ
আসসালামু আলাইকুম
আপনারা অবগত আছেন, ১৯৫৩ সালে স্থাপিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকগণ দেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী ২৪ জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের গৌরবময় ইতিবাচক ইতিহাসে যুক্ত হয়ে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পথদ্রষ্টা, বর্তমান সাফল্যের কারিগর সকল প্রাক্তনীর মাতৃস্থানের পরে জ্ঞানস্থানের নাম রা.বি, যাকে সকল প্রাক্তনী ভালোবাসায় হৃদয়ে ধারণ করে।
সম্মানিত সাংবাদিকবৃন্দ,
বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৭২ বছরের পথ যাত্রায় প্রাক্তনীদের প্রাণের সংগঠন "রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন"- (RUAA) সক্রিয় হতে পারেনি।
পরে ১৯৯৯ সালে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে RUA’র যাত্রা শুরু হয়। কিন্তু দূর্ভাগ্যক্রমে কার্যক্রমের মন্থর গতির RUAA দীর্ঘ বছর পরে আবার এক উদ্যোগ নেয় এবং ২০১৩ সালে প্রথম সম্মিলনের মাধ্যমে নতুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। কিন্তু কমিটি গঠনের পর থেকেই আবার সেই স্থবিরতা পরিলক্ষিত হয়।
এরপরে ২০২০ সালের শেষদিকে আগের গঠিত (২০১৩ সালে গঠিত) রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন পুনর্গঠনের একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ সালে রা.বি ক্যাম্পাসে জীবন সদস্যদের নিয়ে এজিএম অনুষ্ঠিত হয়। ওই এজিএম-এ প্রাক্তনীদের সংগঠন RUAA কে আরও আধিকতর কার্যকর করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৭ ফেব্রুয়ারি ২০২৫-এ প্রক্তনীদের এজিএম -এর সিদ্ধান্ত:
১. গঠনতন্ত্র অনুমোদিত হয় ।
২. RUAA এর নির্বাচিত কমিটি গঠনের লক্ষ্যে অধ্যাপক নুরুল হোসেন কে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
উল্লেখ্য ওই কমিটি গঠনের পর থেকে ৯০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে।
৩. নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সহায়তাসহ অন্তর্বর্তীকালীন সময়ের কর্মধারা অব্যাহত রাখতে- এজিএম বাস্তবায়ন কমিটিকে RUAA’র আহ্বায়ক কমিটি হিসাবে দায়িত্ব দেয়া হয়। সাধারণ নিয়ম অনুযায়ী- নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নতুন কমিটি গঠন করা হলে আহ্বায়ক কমিটি অকার্যকর ও বাতিল হয়ে যায়।
সন্মানিত সাংবাদিকবৃন্দ,
এজিএম এর রেজুলেশন অনুযায়ী আহ্বায়ক কমিটি ০৯ মে রিইউনিয়ন, ১০ মে RUAA কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও ৮ এপ্রিল ভোটার হওয়ার শেষ তারিখ ঘোষণা করে।
কিন্তু গঠনতন্ত্রের নির্দেশনা অনুযায়ী ভোটার হওয়ার শেষ সময় নির্বাচন কমিশন গঠনের ৩০ দিন। গঠনতন্ত্রের ওই শর্ত অনুযায়ী ৯ মার্চ ২০২৫ যারা জীবন সদস্য হয়েছে তারাই শুধু ভোটার হবেন।
কিন্তু RUAA আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন গঠনতন্ত্রের এই ধারাকে শুধু ভঙ্গই করেনি, তার জ্বলন্ত প্রমাণ ১১ মার্চ ২০২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করে। ভোটার হওয়ার শেষ দিন নির্ধারণ করে ৮ এপ্রিল। এই সময়সীমার মধ্যে জীবন সদস্য সংখ্যা হয় প্রায় ১৮০০। কিন্তু কোন যৌক্তিক কারণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৯ এপ্রিল জীবন সদস্য (ভোটার) হওয়ার শেষ দিন এর পরিবর্তে ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা। এরপরে আবার ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়Ñ এই ৭ দিন সময়ের মধ্যে ৬৫০০ জন ভোটার বড়ানো হয় এবং এর ফলে মোট ভোটার সংখ্যা হয় ১৮০০ এর স্থলে ৭৭৩৮! এই ভোটার অস্বাভাবিক বৃদ্ধি অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত এবং RUAA দখলের অন্যায্য ও দুরভিসন্ধি পরিকল্পনার অংশ।
সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি- নির্বাচন কমিশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করার পরও দুইবার আজীবন সদস্যপদ হওয়ার সময় বর্ধিত করা এ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির এহেন গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জীবন সদস্য একটা বড় অংশ ১০ মে’র নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণা করে।
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনায় প্রধান নির্বাচন কমিশনার ও একজন কমিশনার ১০ মে নির্বাচন পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন। এমতাবস্থায় ১ মে নির্বাচন কমিশন ও আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী ১০ মে নির্বাচন ও ৯ মে’র রিইউনিয়ন স্থগিত ঘোষণা করা হয়।
যার পরিপ্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের বর্তমান কিছু সংখ্যক ছাত্র সংঘবদ্ধ হয়ে ভিসির বাড়ি ঘেরাও ও গেট তালাবন্ধ করে RUAA-র নতুন নির্বাচন কমিশন গঠন ও ১০ মে নির্বাচন করার দাবি করে। যা তাদের সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কর্মকা-। RUAA শুধুমাত্র প্রাক্তনীদের সংগঠন, সেখানে কেন বর্তমান ছাত্ররা RUAA-র নির্বাচন নিয়ে ভিসি’র বাড়ি ঘেরাও করল? যা রা.বি’র প্রাক্তনীদের অরাজনৈতিক সংগঠন RUAA-কে প্রশ্নের মুখোমুখি করে তুলেছে।
সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানাচ্ছি-
উপরে উল্লিখিত ঘটনা প্রবাহ শেষে আমরা (প্রাক্তনীরা) লক্ষ্য করলাম- ২ মে বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় এজিএম এর সিদ্ধান্তকে উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে গঠনতন্ত্রের অপব্যবহার করেছেন। জনাব ভিসি মহোদয় ওই অপপ্রয়োগের মাধ্যমে- এজিএম এর সিদ্ধান্তে গঠিত বৈধ আহ্বায়ক কমিটিকে পাশ কাটিয়ে তার নিজের চিন্তায় নতুন ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন কমিটি গঠন করেছেন।
উল্লেখ্য এজিএম-এ নির্বাচন কমিশনের জন্য ৯০ দিন সময়সীমা নির্ধারণ করা থাকলেও আহ্বায়ক কমিটির জন্য কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি, সে অর্থে নির্বাচিত নির্বাহী কমিটি গঠিত না হওয়া পর্যন্ত তারা (এজিএম-এ দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক কমিটি) কার্যক্রম চালিয়ে যেতে পারবে। নিয়ম অনুযায়ী এই আহ্বায়ক কমিটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবে।
সম্মানিত সাংবাদিকবৃন্দ,
উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে- প্রাক্তনীদের অরাজনৈতিক সংগঠন RUAA-কে রক্ষার লক্ষ্যে অংশগ্রহণমূলক নির্বাচন ও সঠিক নেতৃত্ব নির্ধারণ জরুরি। সে লক্ষ্যে নিম্নের দাবিসমূহ বাস্তবায়নের জন্য রা.বি’র সম্মানিত ভিসি মহোদয়সহ সংশ্লিষ্ট প্রশাসনকে সার্বিক সহযোগিতার অনুরোধ করছি।
দাবিসমূহ:
১. সম্মানিত ভিসি মহোদয় কর্তৃক ২ মে ২০২৫ ঘোষিত আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করতে হবে।
২. গত ৭ ফেব্রুয়ারি ২০২৫ এজিএম-এ ঘোষিত আহ্বায়ক কমিটিকে পুনরুজ্জীবিত (বহাল) ঘোষণা করতে হবে।
৩. পুনরুজ্জীবিত (প্রাক্তনীদের এজিএম-এ ঘোষিত) আহ্বায়ক কমিটি সকল ষ্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে একটি নির্বাচন কমিশন গঠন করবে।
৪. গঠিত নির্বাচন কমিশন নতুন করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সর্বজনের স্বার্থে- বিবেচনা প্রসূত সুবিধাজনক সময়ে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে।
৫. অধিক সংখ্যক ভোটার বিবেচনায় এবং নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করার স্বার্থে-রাজশাহীতে আবাসিক সংকুলান, যাতায়াতের সমস্যা বিবেচনায় প্রতি ৫০০ জন ভোটারের এলাকায় আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা। কিংবা ন্যূনতম ভোট কেন্দ্র- রাজশাহী, রংপুর, যশোর, পাবনা, বগুড়া ও ঢাকায় ভোট কেন্দ্র স্থাপন করা।
৬. দূরবর্তী এবং বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ডাকযোগে ভোটের ব্যবস্থা করা।
ধন্যবাদ।।
রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের জীবন সদস্যগণ
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments