স্টাফ রিপোটার: শিশুশ্রম নিরসনে আইনের সংস্কার ও সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে কর্মজীবী শিশুরা। তারা বলেছেন, শ্রমে নিয়োজিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের কাজের তালিকা, নির্দিষ্ট কর্মঘন্টা ও মজুরী নির্ধারিত থাকতে হবে। সাপ্তাহিক ছুটি, বিশ্রাম ও বিনোদনের সুযোগ দিতে হবে।
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা এই দাবি জানান। বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি’-এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন এএসডির নির্বাহী পরিচালক এম এ করিম। সমাবেশে মূল বক্তব্য তুলে ধরেন এএসডির প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা সুলতানা। কর্মসূচিতে এসএসডি’র কর্মকর্তারা ছাড়াও শ্রমজীবী শিশুরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শতকরা ৪৬ ভাগ শিশু বহুমাত্রিক দারিদ্রের মধ্যে বসবাস করছে। ৫ থেকে ১৩ বছর বয়সের প্রায় ১৮ লক্ষ শিশু বিভিন্ন শ্রমের সাথে স¤পৃক্ত। ৬ থেকে ১৫ বছর বয়সের প্রায় ৪.৩ মিলিয়ন শিশু মূলধারার শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত। শ্রমে নিয়োজিত এই শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত আছে। তারা শিক্ষা ও শৈশবের বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। কর্মক্ষেত্রে দূর্ঘটনাসহ নানাবিধ শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি কিশোর অপরাধ চক্রে জড়িয়ে পড়ছে। দেশের ভবিষ্যৎ এই প্রজন্মকে শিশুশ্রমের বেড়াজাল থেকে মুক্ত করতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
এদিকে এএসডি চাইল্ড রাইট্স ভলান্টিয়ারদের উদ্যোগে বিভাগীয় শহর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ও রংপুরের লালবাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুরের মানববন্ধনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মো. শাহ আলম এবং চট্টগ্রামের মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক বক্তৃতা করেন।
স্টাফ রিপোর্টার: বকেয়া মজুরির দাবিতে সোমবার, ১৬ জুন সকাল থেকে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর দুপুরের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা ...
স্টাফ রিপোর্টার: ভারত সফরে গিয়ে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘দিল্লি বিমানবন্দরে আমাকে আটকে রাখা হয় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক সোমবার, ১৬ জুন সকাল থেকে অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে নাসা গ্রুপ ও অন্যান্য কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে ...
সব মন্তব্য
No Comments