মো.পাভেল ইসলাম, রাজশাহী: রাজশাহীর তানোরে বিয়ে করতে রাজি না হওযায় রাবিয়া খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী বিষপানে করে আত্নহত্যা । সে বনগাঁ উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
এই ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে প্রেমিককে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি প্রেমিক চৈরখের গ্রামের আব্দুর রহিমের ছেলে ইমনকে (২০) গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। মৃত শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল তাদের ।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) ওই ছাত্রীর পরিবারের কাছে তাদের প্রেমের বিষয়টি জানানো হয়। এ সময় ওই ছাত্রীকে তার বাবা মা তার প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা জানান। সন্ধ্যায় প্রেমিকা তার প্রেমিককে বিয়ের বিষয়টি মোবাইল ফোনে জানালে প্রেমিক তার প্রেমিকাকে বিয়ে করবেন না বলে জানান।
এরই সূত্র ধরে রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকা তার প্রেমিকের ওপর অভিমান করে নিজ বাড়িতেই কীটনাশক পান করেন। এ সময় নিজ ঘরে ওই ছাত্রীকে ছটফট করতে দেখে তার মা-বাবা কি হয়েছে জানতে চাইলে, ওই ছাত্রী জানায় সে বিষপানে করেছেন। পরে তার বাবা মা ওই ছাত্রীকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে রাত ১টার দিকে সমাসপুর নামক স্থানে ওই ছাত্রীর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মৃত ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মৃত ওই শিক্ষার্থীর বাবার মামলায় প্রেমিক ইমনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হবে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments