ডেস্ক রিপোর্ট: নানার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে নিখোঁজ হওয়া সেই ৪ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এর আগে বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামে জকসিন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার ৩২ ঘন্টা পর পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, ৪ কিশোরীর পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকায় পরিবারকে সহযোগিতা করতে টাকা উপার্জন করার জন্য বাড়ি থেকে বের হয় তারা। তাদের উদ্দেশ্যে ছিল ঢাকা যাওয়ার। বাড়ি থেকে বের হয়ে তারা সিএসজি যোগে কমলনগর থেকে লক্ষ্মীপুরে আসে। সিএসজি চালকের সন্দেহ হলে সেই ওই ৪ কিশোরীকে তার পূর্বপরিচিত পুলিশ সদস্য নুরুল ইসলামের বাসায় নিয়ে যায়। নুরুল ইসলাম অনেক চেষ্টা করেও তাদের কোন ঠিকানা না পেয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে পুলিশ তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলো, সিমু আক্তার (১৪), সামিয়া আক্তার নিহা (১৩), জোবায়দা আক্তার (১২) ও মিতু আক্তার (১২)। তারা চারজন সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে তারা নিখোঁজ হন। এদিকে নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করে ওই ৪ কিশোরীর নানী আকলিমা বেগম। থানায় জিডি করার পর তাদের উদ্ধার অভিযানে নামে পুলিশ। রবিবার সকালে নিখোঁজ তরুণীদের বাড়িতে যান জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা। এ সময় নিখোঁজদের বিষয়ে খোঁজ-খবর নেন পুলিশ সুপার।
জোবায়দা চরবসু গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী। শিমু মৃত আবুল খায়ের চুন্নুর মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী। মিতু একই বাড়ির জয়নাল আবেদিনের মেয়ে ও পঞ্চম শ্রেণির ছাত্রী এবং নিহা শামছুল আলমের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ডিআইও ওয়ান আজিজুর রহমান মিয়া, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান।-আমাদের সময়.কম
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments