মাহমুদুর রহমান(তুরান) (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার তালমা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রোঃ ন-১১-১৫৮১) তালমা মোড়ে পৌছালে, সড়কে থাকা একটি অটোভ্যানকে পেছনদিক থেকে ধাক্কা দিলে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
এসময় ভ্যানে থাকা ঐ নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোতে থাকা অপর তিন আরোহী আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ঝর্ণা বেগম উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃতঃ সালাম সরদারের স্ত্রী। তিনি সকালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তালমা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনার কবলে পড়ে প্রান হারান তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাংগা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক সহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments