সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভাবনা’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে দেন জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ এ. কে. এম. শিবলী। সুজন সুশাসনের জন্য নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে মূখ্য আলোচক ও কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ সরকার। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর সুজন সুশাসনের জন্য নাগরিক ফাহিম মুনতাসিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, এ.টি.এম. ফয়জুল কবির, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দ্বীপ রায় প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আছসারুন্নবী মোবারক, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, পৌর কলেজের প্রভাষক মোশাররফ হোসেন ভূইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা হাজী আব্দুস সালাম, খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ভোক্তা অধিকার সভাপতি সভাপতি আজিজা সোপান, তৈরি বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ। এছাড়া আলোচনা সভায় শিক্ষাবিদ, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনটা হবে ইতিহাসের সেরা নির্বাচন বলে দাবী করেছেন প্রধান উপদেষ্টা। এখন দেখতে হবে-আচরণ বিধি মানা হচ্ছে কিনা, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ রয়েছে কিনা, সব দলের এজেন্টদের উপস্থিতি রযেছে কিনা, আর্ন্তজাতিক মানদন্ড মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে। এবারের নির্বাচনে ধারনা করা হচ্ছে উগ্রবাদী গোষ্ঠী ব্যাপক প্রচারনা চালাচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়েও আশংকা রয়েছে। এবার বড় দলগুলো প্রভাব বিস্তার করতে পারবে। এছাড়া যারা নির্বাচনে অংশ নিতে পারবে না তারাও বিশৃংখলা করতে পারে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments