স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা জাল টাকা ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টারসহ মোঃ মিজানুর রহমান ওরফে মিলন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
বুধবার (৬ আগষ্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল আনুমানিক ০৫:০৫ ঘটিকায় মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মিজানুরকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। এসময় তার কাছ থেকে ১০০০ টাকার ১৪টি, ১০০ টাকার ১৮টি এবং ২০ টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অফিস থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি কালো রঙের ক্যানন প্রিন্টার জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন। জাল টাকার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments