স্টাফ রিপোর্টার: পরিবেশ দুষণের ক্ষতিকর প্রভাবে নারীরা বেশি আক্রান্ত হন বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, পরিবেশ নষ্ট হলে নারীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ে। নারীরা আরো বেশি পরনির্ভরশীল হয়ে যায়। তাদের আয় কমে, স্বাস্থ্যহানিসহ নানা রকম সমস্যার সম্মুখীন হন। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে হুমকিতে দেখে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই পরিবেশ রক্ষায় সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।
আজ সোমবার রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তারা। হাজারীবাগ কমিউনিটি ফোরামের সভাপতি হোসনেয়ারা রাফেজার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ শিশির মন্ডল, কচি কণ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের কেন্দ্রের ব্যবস্থাপকব মো. হেলাল উদ্দিন, করিমুন্নেছা আকন্দ, মাহমুদা আকন্দ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমূদ্রের উচ্চতা বেড়ে যাওয়া যার ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি,স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি, কৃষি, অর্থনীতি, প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। শিল্পের বর্জ্য ফেলে পানি ও মাটি দুষণ করছে। প্লাস্টিক মাটি, পানি দূষণ, জলাবদ্ধতা তৈরী করছে। দূষণের মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য কেমিকেল মানুষ ও প্রাণীর শরীরে প্রবেশ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছে। এতে নারীর জীবনে সংকট বাড়ছে।
সভায় লরেল কলেজ, কচি কণ্ঠ উচ্চ বিদ্যালয়, দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও ইয়ুথ দলের সদস্য, নারী দলের সদস্য এবং কমিউনিটি ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। তারা প্লাস্টিক বোতল ও পলিথিনের ব্যবহার বন্ধ করে সুস্থ সুন্দর জীবন ও পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।
পিরোজপুর অফিস: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময ...
রাহাদ সুমন,বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর ও সোনার বাংলা বাজার এলাকার মধ্যবর্তীস্থানে যাত্রীবাহি হানিফ ও বাউফল পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বৃষ্টি ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার ...
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
সব মন্তব্য
No Comments