কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে তিন বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাত উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসার গাজী, আবুল কালাম এবং পূর্বসোনা পাড়া গ্রামে পল্লী চিকিৎসক মো.জসিম উদ্দিন’র বাড়ীতে এ ঘটনা ঘটে। চোরের দল সিঁদ কেটে এবং ঘরের জানালা ভেঙ্গে ঘরে ভিতরে ঢুকে হয়তো চেতনা নাশক কোন কিছু স্প্রে করে স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কি পরিমান টাকা কিংবা স্বর্নালংলার নিয়ে গেছে তা জানা যায়নি।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.শাহআলম জানান, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাদের বাড়ি চুরি হয়েছে তারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বিবাহবিচ্ছেদ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরে গড়ে প্রতিদিন প্রায় ৯টি করে তালাক বা ডিভোর্স আবেদন জমা পড়ছে। ...
নেত্রকোণা প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রি ...
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
সব মন্তব্য
No Comments