সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে এপর্যন্ত চারটি মামলায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রদলের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলাগুলো দায়ের করা হয়েছে।
বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদী হয়ে মামলা চারটি করেছেন। মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩৯০ জন অজ্ঞাত আসামি।
সোমবার (১৯ আগস্ট) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মেদ ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহারিয়ার ইসলাম রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান তুষারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চারটি মামলার মধ্যে একটি জামালপুর শহরের হাইস্কুল মোড় ও পুরাতন শিল্পকলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। এখানে নাফিজুর রহমান তুষার, শাহরিয়ার ইসলাম রাফি ও ফারহান আহাম্মেদসহ দলীয় নেতাকর্মী শিক্ষার্থীদের হত্যার চেষ্টায় হামলা চালান। এ ঘটনায় নাফিজুর রহমান তুষার, শাহরিয়ার ইসলাম রাফি ও ফারহান আহাম্মেদের নাম উল্লেখ করে দুই থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলাটি দায়ের করা হয়।
এছাড়া পুরাতন বাইপাস মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দের নেতৃত্বে ও জামালপুর পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্দেশে ছানোয়ার হোসেন ছানুসহ ৬২ জন সংঘবদ্ধ হয়ে ছাত্রদল নেতা আব্দুল করিম কামরানের ওপর হামলা ও হত্যার চেষ্টার ঘটনায় আরেকটি মামলা হয়। এ ঘটনায় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের ৬২ জনের নাম উল্লেখ করা হয়।
অপরদিকে, সদর উপজেলার ঘোড়াধাপ এলাকায় সংগঠিত ভিন্ন দুই ঘটনায় আরও দুইটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের এবং ছাত্রদল নেতার ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদী হয়ে এই চারটি মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments