ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, আজ ২৫ বৈশাখ। বিশ্ব্কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘হে নতুন’ গানের মাধ্যমে চির নতুনের মধ্য দিয়ে তার নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণ তুলে ধরেছিলেন। বাঙালীর মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর সদা বিরাজমান। তিনি আমাদের অহংকার। বাঙালীর জীবনের যত ভাবনা, বৈচিত্র তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা, ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালী হতে আমাদের অনুপ্রেরণা দেয়। গতকাল রবিবার বিকেল ৫ টায় বিশ্ব্কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মুকুল কুমার মৈত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ই্উপি চেয়ারম্যান শখ আবুল বাশার। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments