স্টাফ রপেোটার: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।বুধবার বিকেলে হাইকমিশনারের বারিধারাস্থ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে প্রতিনিধিদলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য শ্যামা ওবায়েদ ও তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে জানান,
বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ব্রিটিশ হাইকমিশনার। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments