জাবি প্রতিনিধি : সমাজসেবায়, শিক্ষাক্ষেত্রে ও রাজনীতিবিদ হিসেবে বিশেষ অবদান রাখায়
"হ্যালো কলকাতা সমাজরত্ন সম্মান" অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, জাকসুর সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সাভার উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ।
১৪ জানুয়ারি ২০২৩ (শনিবার) বিকালে ভারতের কলকাতায় এক জমকালো আয়োজনের মাধ্যমে এই
পুরস্কার তাঁর হাতে তুলে দেন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য
অধ্যাপক ড. সুজিত কুমার বসু।
এসময় মো. জাহাঙ্গীর আলম বলেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত। সমাজসেবায়, শিক্ষাক্ষেত্রে ও রাজনীতিবিদ হিসেবে বিশেষ অবদান রাখায় আমাকে পুরস্কৃত করায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য
অধ্যাপক ড. সুজিত কুমার বসু স্যার, হ্যালো কলকাতার পরিচালক সম্মানিত আশীষ বসাক, উপস্থিত পশ্চিমবঙ্গের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং আয়োজক কমিটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় সমাজের মানুষের
কল্যাণের জন্য কাজ করে যেতে পারি।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments