টাঙ্গাইল প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সকলের ইনভলবমেন্ট প্রয়োজন। অবকাঠামো, জনবল, যন্ত্রপাতির কিছু সমস্যা আছে। অনেক অবকাঠামো নির্মাণ হয়েছে, অনেকগুলো নির্মাণাধীন। যেখানে দরকার সেখানে অবকাঠামো হয়নি, যেখানে দরকার নাই সেখানে অবকাঠামো হয়েছে। নদী তীরবর্তী এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের স্টাডি করার অনুরোধ জানিয়েছেন ।
উপদেষ্টা আজ টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঢাকা বিভাগের উপ-পরিচালক মোঃ আলী রেজা, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, পিটিআইএর সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
উপদেষ্টা বলেন, এদেশের নাগরিক হিসেবে আমরা সুযোগ-সুবিধা ভোগ করছি এবং দুর্ভোগও কিছুটা আছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা সকলের সামাজিক দায়িত্ব। প্রাথমিকের কারিকুলামে কিছু পরিমার্জন করা হয়েছে। আমাদের শিক্ষার মূল সমস্যা বা বেসিক ত্রুটি হলো- বই ও জীবন চলার মধ্যে কোন বাস্তব মিল নাই। দুনিয়া দ্রুত পাল্টে যাচ্ছে। সঠিক পদ্ধতিতে লেখাপড়া শেখালে অনেক উপকার হবে । শিক্ষার্থীদের সত্যিকার ভাষাতে দক্ষ করে তুলতে হবে। শিক্ষার্থীদের যদি গাণিতিক ও নিত্যদিনের ভাষায় দক্ষ করে তুলতে পারি, পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা দেখাতে পারি- তাহলে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হয়ে হাইস্কুলে গেলে শিক্ষার্থীর লেখাপড়ার জন্য অভিভাবকদের চিন্তা করতে হবেনা। এটা যদি না হয় তাহলে সারাজীবন সমস্যায় পড়তে হবে। অনেক জায়গায় অনেক স্কুলে প্রাথমিকে ছাত্র নাই, আবার অনেক জায়গায় প্রাথমিক স্কুলে ছাত্র-ভর্তির জন্য অভিভাবকদের চাপ রয়েছে। শিক্ষকরা যদি তাদের দায়িত্ব সিন্সসিয়ারলী করেন- তাহলে সব পাল্টে যাবে। যার যে কাজ সেটি করলে পরিস্থিতি পাল্টে যাবে। বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হউন, তাহলে বাচ্চারা আরো বেশি মনোযোগী হবে। শিক্ষার্থীদের মূল্যবোধের বিষয়টি চর্চা করাবেন।
উপদেষ্টা এর আগে টাঙ্গাইল সদর মডেল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ও পিটিআইস্থ পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
উপদেষ্টা বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলস্থ শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments