বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষা সংশ্লিষ্ট ব্যয় কমানোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
শনিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সাধারন শিক্ষার্থীরা জানান, একটি দীর্ঘসূত্রী আন্দোলনের মধ্য দিয়ে প্রশাসনের দাবি মেনে নেয়ার পরও আজ শিক্ষার্থীরা প্রত্যাখিত। যে সকল দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১৯ এর ১৮ ই সেপ্টেম্বর শিক্ষার্থীদের গণ আন্দোলনের সূত্রপাত ঘটেছিল, যা পরবর্তীতে উপাচার্য অপসারণের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে নতুন ভারপ্রাপ্ত প্রশাসনের কাছে দাবিদাওয়া "মুক্তি ১৭" দফা রূপে পুনরায় উপস্থাপন করা হয়। ততকালীন ভারপ্রাপ্ত প্রশাসন প্রশাসনিক বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দাবিদাওয়া পূরণে অপারগতা প্রকাশ করলে বর্তমান প্রশাসনের কাছে ২৫ শে অক্টোবর স্মারকলিপি এবং ২৭শে অক্টোবর শেষ বারের মতো উক্ত দাবি গুলো উত্থাপিত হয়। এরপর ২৮শে অক্টোবর প্রশাসনের সাথে শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনার প্রেক্ষিতে ৩১ অক্টোবর প্রশাসন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে কিছু দাবি মেনে নেওয়া হয় এবং অবশিষ্ট দাবিগুলো অমীমাংসিত থাকার কারণে সেই খাত গুলোতে লেনদেন স্থগিত রাখা হয়।
তারা আরও বলেন, দীর্ঘ ৩ মাস অতিবাহিত হওয়ার পরেও বর্তমান সময়ে আমরা প্রত্যক্ষ করছি যে এ সকল মীমাংসিত ও অমীমাংসিত খাতে পূর্বের ন্যায় ফি গ্রহণ করা হচ্ছে। যা প্রশাসনের বিজ্ঞপ্তি ও প্রতিশ্রুতির পরিপন্থী। আগামী ৬ই ফেব্রুয়ারির মধ্যে সকল দাবিদাওয়া মেনে নিয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না জানালে শিক্ষার্থীরা পুনরায় তাদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে তারা হুশিয়ারি দেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. একিউএম মাহবুব জানান, এ বিষয়ে আমি জানি। আমি এসে মিটিং করে তারপর এ বিষয়ে কথা বলব।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments