সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
শনিবার (৫ই অক্টোবর) বেলা ১১টায় সিংড়া পৌর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাহমুদুল হাসান মানিক ও পৌর ওলামা দলের সদস্য সচিব মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুলøাহ আল কাফি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম সরকার, সদস্য আল-আমিন, পৌর ওলামা দলের সাবেক সহ-সভাপতি মাওঃ রায়হান কবির, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, শরিফুল হাসান মৃধা, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা মো. ইসহাক আহমেদ, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমুখ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : রাতের আধাঁরে কৌশলে এক গৃহবধুর বসতঘরে ঢুকে ছিলো দুই বখাটে যুবক। এসময় জোরপূর্বক এক যুবক ওই গৃহবধুকে ধর্ষন করে। অপর যুবক ধর্ষনের চেষ্টাকালে নির্যাতিতা গৃহবধূ কৌশলে ধারালো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
সব মন্তব্য
No Comments