ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাবা ফজলে হককে (৬৯) কুপিয়ে হত্যা করেছে ছেলে গোলাম আজম (২৯)।
রবিবার দিবাগত রাতে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিজ বাবাকে হত্যা করার পর ছেলে গোলাম আজম নিজেই ছুটে যান সদর থানায়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ দ্রুত ছুটে যানদ ঘটনাস্থলে। তদন্ত শেষে আজ ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ছেলেকে।
বাসায় পরিবারের অন্যান্য সদস্যরা থাকলেও কিছুটা দুরত্বে থাকায় খুনের ঘটনায় কেউ জানাতে পারেননি বলে জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম আজম রাজশাহী প্রকৌশল এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যায় বাবা ছেলের মধ্যে বাক-বিতণ্ডতায় মাঝরাতে এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা দেশিয় অস্ত্র দিয়ে নিজ বাবার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি গোলাম আজম।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। কি কারনে এমন হত্যাকান্ড ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments