শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগকারী বিকাশ ঘোষ (৪৬) শ্যামনগর জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু পরিষদ, শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার বংশীপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নকিপুর বাজারে জুয়েলারি ব্যবসা পরিচালনা করে আসছেন।
সোমবার (০৬ জুলাই) শ্যামনগর থানায় লিখিত অভিযোগে বিকাশ ঘোষ উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত মো. আরজু গাজী (৩০), পিতা-আতিয়ার রহমান (আদু), সাং-নকিপুর, শ্যামনগর, তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৫ জুন ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, ওই রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে বাপ্পী গ্যারেজ থেকে মেরামত করা মোটরসাইকেল আনতে যান বিকাশ ঘোষ। পরে জে.পি. কমপ্লেক্স সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত তার পথ রোধ করেন। এ সময় পূর্বের চাঁদার টাকা দাবি করে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি চড়, কিল, ঘুষি ও লাথি মেরে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় অভিযুক্ত হুমকি দিয়ে বলেন, শ্যামনগরে ব্যবসা করতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। অন্যথায় ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। এমনকি ঘটনাটি কাউকে জানানো বা থানায় অভিযোগ করলে তাকে হত্যা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ব্যবসা বন্ধ করে দেওয়া এবং বাজারে উঠতে না দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।
বিকাশ ঘোষ দাবি করেন, অভিযুক্তের হুমকির কারণে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
এ বিষয়ে শ্যামনগর থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments