বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। জমে উঠেছে প্রচার-প্রচারণা। ব্যানার, পোণ্টার আর স্লোগানে মুখরিত শিক্ষার্থীদের আড্ডাস্থলগুলো। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট আটটি প্যানেল, যার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ইসলামী ছাত্র শিবির, বামপন্থী সয়গঠন (একাংশ) পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। বাকি প্যানেলগুলো অংশ নিচ্ছে আংশিকভাবে।
নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ২৫টি পদের বিপরীতে ১৭৯ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতাদ্বন্দিতা করছেন।
যার মধ্যে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ১০ জন, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ৯ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ( এজিএস-নারী) পদে প্রার্থী ৬জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ( এজিএস-পুরুষ) পদে প্রার্থী ১০ জন এবং বাকিরা অন্যান্য পদে প্রতিদ্বন্দিতা করছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানাগেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments