সাভার (ঢাকা)সংবাদদাতা: ঢাকার সাভারে এসএসসি পরিক্ষা কেন্দ্রে এনড্রোয়েড মোবাইল ফোন নিয়ে প্রবেশসহ দায়িত্ব অবহেলার কারনে কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে পরিক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবকর সরকার।
তিনি বলেন, সোমবার (গতকাল)গণিত পরীক্ষা চলাকালীন সময়ে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের চুক্তি ভিত্তিক সহকারী শিক্ষক এনাম আহম্মেদ ও আনিছ মোমোরিয়াল স্কুলের সহকারী শিক্ষক তমাল হোসেনকে সতর্ক করা সত্ত্বেও বোর্ডের নিয়ম ভঙ্গ করে পরীক্ষার হলে এনড্রোয়েড মোবাইল নিয়ে প্রবেশ করে হাতে নাতে ধরা পড়ায় এবং বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আল মাহমুদ,গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক, মোঃ ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, নুপুর মল্লিক এবং একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, রাশিদা বেগমকে পরীক্ষা হলে দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শনের দায়ে পাবলিক পরীক্ষা পরিচালনা বিধান লঙ্গন করায় তাৎক্ষনিকভাবে তাদের পরীক্ষা কার্যক্রম থেকে বহিস্কার করা হয়।
এছাড়া কেন্দ্রটিতে ৭ জন শিক্ষকের দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হওয়ায় সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম রফিকুজ্জামানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments