আনিছ আহম্মদ, শেরপুর প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদীতে এক গৃহবধূকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গত সোমবার উপজেলার একটি বিদ্যালয়ের চারতলা ভবনে ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার মো. কামরুজ্জামান (২৩) ও শফিকুল ইসলাম (২৭) এবং জামালপুরের দেউরপাড়া গ্রামের আয়নাল হক (৫০)। আয়নাল শ্রীবরদী উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে জামালপুরের বকশীগঞ্জে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। তার বাবার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। কয়েক দিন আগে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গৃহবধূর কাছ থেকে কামরুজ্জামান এক হাজার টাকা ধার নিয়েছিলেন। গত সোমবার দুপুরে ওই গৃহবধূ কামরুজ্জামানের কাছে তার পাওনা টাকা চান। কামরুজ্জামান টাকা নেওয়ার জন্য সোমবার সন্ধ্যায় উপজেলার একটি বাজারে যেতে বলেন। গৃহবধূ সেখানে গেলে তাকে বিদ্যালয়ের ভেতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাশিম বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে। জেলা সদর হাসপাতালে ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments