স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এক উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। গণতন্ত্র হচ্ছে, নির্ভয়ে নির্বাচন করা। অথচ এটিকে সংস্কারের মুখোমুখি করা হচ্ছে। অনেকে বলেছেন, 'সংস্কারের আগে নির্বাচন হবে না'। সংস্কার তো শেষ হয় না। এটি চলমান প্রক্রিয়া।
শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ১২ দলীয় জোট।
তিনি বলেন, যে ঐক্য নিয়ে স্বৈরাচারকে বিদায় করেছি, আসুন যেকোন মূল্যে আমরা ঐক্য ধরে রাখি। ঐক্য ধরে রেখে জনগণের প্রত্যাশিত গনতন্ত্র প্রতিষ্ঠা করব।
তারেক রহমান বলেন, আমাদের রাজনৈতিক দল গুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসবো। যেকোন মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে। আদর্শ ভিন্ন হলে আমরা দেশে ও দেশের মানুষের জন্য এক।
তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে ভোটাধিকার। জনগণ যদি তার কাঙ্খিত ভোট না দিতে তাহলে গণতন্ত্র অধরা থেকে যাবে।
তিনি বলেন, ২ বছর আগে স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছি। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণ কাজ করা।
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এর সভাপতিত্বে ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদার সঞ্চালনায় এগে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, বিএলডিপির নেতা শাহাদত হোসেন সেলিম, জেএসডির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বপন ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের অ্যাডভকেট মাহবুব উদ্দিন খোকন, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সিনিয়র সহ রাশেদ প্রধান, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments