বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার ১১-দিনের এক সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়, কিউশু বিশ্ববিদ্যালয় এবং এহিমি বিশ্ববিদ্যালয়-এর আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
সফরকালে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোবে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন স্টাডিজ-এ ‘ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক বেশকয়েকটি বক্তৃতা প্রদান করবেন। এছাড়া, উপাচার্য কোবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাÿাৎ করবেন। এসময় উপাচার্য পারস্পরিক স্বার্থ-সংশিøষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়ে মতবিনিময় করবেন। এছাড়া, উপাচার্য গ্রেট হানশিন-আওয়াজি আর্থকুয়েক মেমোরিয়াল ডিজাস্টার রিডাকশন এন্ড হিউম্যান রিনোভেশন ইনস্টিটিউশন পরিদর্শন করবেন এবং এর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে মতবিনিময় করবেন।
এই সফরে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক বিনিময়সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে তাঁর সাথে আলোচনা করবেন। এই সফরে উপাচার্য কিউশু বিশ্ববিদ্যালয়ের বোর্ড মিটিংসহ বিভিন্ন উচ্চ-পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশগ্রহণ এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় করবেন।
এছাড়াও, উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এহেমি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করবেন। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এহেমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে মতবিনিময় করবেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আগামী ২৬ এপ্রিল ২০২৪ শুক্রবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments