স্টাফ রিপোটার: জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদ ঢাকা মহানগর পুর্ব কমিটির উদ্যোগে আজ ২৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং বিশেষ অতিথি হিসাবে জাসদ কার্যকারী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম বক্তব্য রাখেন। ঢাকা মহানগর পুর্ব কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, কোষাধক্ষ্য মনির হোসেন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের , ঢাকা মহানগর পুর্বে জাসদের সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননীসহ জাসদের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। স্থানীয় ১৪দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্না, ওর্য়ার্কাস পার্টি ওর্য়াড শাখার সম্পাদক আনোয়ার আলী, বাকশালের মহাসচিব কাজী মুহাম্মদ জহিরুল কাইয়ুম প্রমুখ। আলোচনাসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর পুর্বে জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান ।
প্রধান অতিথির ভাষনে জনাব হাসানুল হক ইনু এমপি বলেন, বৈশ্বয়িক কারনে ডলার সংকট, নিত্যপণ্যের বাজার সংকট, বিদ্যুৎ সংকট এবং বিএনপি-জামাতের সংবিধান বানচাল ও অস্বাভাবিক সরকার আনার রাজনৈতিক সংকট দেশ-রাজনীতি-অর্থনীতিকে বিপর্যস্ত করছে। এ পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ও উন্নয়নের ধারা অব্যহত রাখা জরুরী রাজনৈতিক কর্তব্য। জনাব ইনু বলেন, সমাজতান্ত্রিক নীতির ভিত্তিতে বৈশ্বয়িক কারনে সৃষ্ট বিদ্যুৎ, জ্বালানী, নিত্যপণ্যের বাজারসহ সব সংকট মোকাবেলা করা সম্ভব। বিদ্যমান সংকট মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের অর্থনীতির রয়েছে। এজন্য বাজার সিন্ডিকেটের হোতা, দুর্নীতিবাজ, লুটেরাদের কঠোর হস্তে দমন করতে হবে। জনাব ইনু বলেন, বিএনপি-জামাতের কাছে সংকট মোকাবেলার কোন প্রস্তাব নেই। বিএনপি-জামাত মানুষের দুঃখ কষ্টকে পুজি করে যেনতেন ভাবে ক্ষমতা দখলের অমানবিক অপরাজনীতি করছে। রাজনৈতিক স্থিতিশীলতা রাখতে বিএনপি-জামাতের সংবিধান বানচাল ও অস্বাভাবিক সরকার আনার চক্রান্তে সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হবে, ১৪ দলীয় জোটের ঐক্যকে আরো জোরদার করতে হবে। জনাব ইনু বলেন জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী: সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে দুর্নীতি ও বৈষম্যের অবসানে সুশাসন ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেয়ার আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments