ইবি প্রতিনিধি : ২৪ এর গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখনো উপাচার্য নিয়োগ হয়নি। ফলে স্থবিরতা বিরাজ করছে প্রতিটি কার্যক্রমে। তাই দ্রুততম সময়ে নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য চেয়ে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে সমবেত হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’,‘বসন্তের কোকিলেরা হুশিয়ার সাবধান’,‘ভাড়া করা ইবির ভিসি, মানি না মানবো না’,‘উড়ে এসে জোড়ে বসা, ইবির ভিসি মানি না’,‘দুর্দিনে ছিলেন যারা, ইবির ভিসি হবেন তারা’,‘এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলের হাতে এই স্বাধীনতা তুলে দিতে চাই না। এই স্বাধীন দেশে স্বৈরাচারী শেখ হাসিনার কোনো এজেন্টকে উপাচার্য হিসেবে চাই না। স্বাধীন দেশে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আমরা এমন একজন ভিসি চাই যিনি আমাদেরকে বুঝবেন এবং আমাদের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন।
আরও বলেন, এমন কাউকে ভিসি হিসেবে চাই, যিনি আন্দোলনে আমাদের সমর্থন দিয়েছে। ক্যাম্পাসের বাইরের কেউ এসে আমাদের এখানে উড়ে এসে জুড়ে বসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো। তাই আমাদের দাবি আমাদের ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে এসে আমাদের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করবে। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের কাউকে ভিসি হিসেবে চাচ্ছি আমরা।
উল্লেখ্য, সরকার পতনের পর পর দেশের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য পায়নি শিক্ষার্থীরা। ফলে একাডেমিক এবং প্রশাসনিক কাজে স্থবির অবস্থা বিরাজমান।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments