যশোর অফিস: আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ভোরে কুষ্টিয়া শহরে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, আজ ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশ একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাইন ও মাসুদ মোল্লাসহ আরও ৮জনকে আটক করা হয়।
নব্বইয়ের দশকের ঢাকার আপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন।মূলত নব্বইয়ের দশকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই সুব্রত বাইনের উত্থান।
২০০১ সালের ২৫ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা তৎকালীন বিএনপি-জামায়াত সরকার ঘোষণা করেছিল। তার মধ্যে অন্যতম ছিল সুব্রত বাইন।তাঁর নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments