মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: ঢাকার সাভারের বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৪। মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে (৩৭) গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে দিয়াবাড়ি উত্তরা থেকে বিপ্লব রোজারিওকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া বিভাগ। অন্যদিকে আজ ভোরের দিকে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর মধ্যে মূল হোতা মিঠু বিশ্বাসকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্র মতে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী (২৫) সাভার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে বাইরে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments