বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের ঘাটতি পূরণ এবং শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিশেষায়িত বিষয়ে পাঠকার্যক্রমের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের সেমিনার লাইব্রেরি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে সেমিনার লাইব্রেরি রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য শিক্ষর্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে নব-প্রতিষ্ঠিত ‘স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট’ থেকে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রতীকী সম্মানী প্রদান করা হবে। ৩০ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া, সভায় সমন্বিতভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণার মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে
Dhaka University Research Co-ordination & Monitoring Cell (DURCMC) ’ শীর্ষক স্বতন্ত্র একটি সেল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক-এর নেতৃত্বে এই সেল পরিচালিত হবে। এই সেল বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত গবেষণা প্রকল্প প্রাপ্তিতে সমন্বয়কের ভূমিকা পালন করবে। এছাড়া, গবেষণালব্ধ তথ্যাবলীকে কেন্দ্রীয় তথ্যভান্ডারে সংরক্ষণ ও সহজলভ্য করতে এই সেল কাজ করবে। গবেষণার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও এই সেল দায়িত্ব পালন করবে।
সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments