স্টাফ রিপোর্টার: রাজধানীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে একটি লোমহর্ষক হত্যা মামলার ছয় আসামিকে গ্রেফতার ও হত্যার মূল রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো-১। তাসলিমা আক্তার (১৮) ২। সৌদি প্রবাসী আরাফাত হোসেন (২২) ৩। মোঃ সাকিব খান (২২) ৪। নয়ন মিয়া (২২) ৫। নুরুজ্জামান শ্যামল (২০) ও ৬। রাকিব মিয়া (২২)।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২.:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে ভিকটিম আল আদিয়াত সায়র (১৭)-এর প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে ভিকটিম গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে এবং পরবর্তীতে কয়েকজন বন্ধুর কাছে তা শেয়ার করে। পরে তাসলিমার সঙ্গে সৌদি প্রবাসী আরাফাত হোসেনের নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত হোসেন তাসলিমাকে ধৈর্য ধরতে বলে এবং দেশে এসে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরিকল্পনা অনুযায়ী আরাফাত হোসেন ০২ নভেম্বর দেশে ফিরে আসে। পরদিন ০৩ নভেম্বর তাসলিমা আক্তার ভিকটিমকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে হুজাইফা ও ইজি বাইক চালক রাকিব তাদের রিসিভ করে। রাত আনুমানিক আটটার দিকে ইজি বাইকে জিএমপি’র পূবাইল থানাধীন বিন্দান রোডে প্রবেশ করার পর রাকিব ও আরাফাত ভিকটিমের গলা টিপে ধরে এবং শ্যামল, হুজাইফা, নয়ন ও রাজ— ভিকটিমের হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ভিকটিমের লাশ ইজি বাইকে করে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।
ডিবি সূত্রে আরও জানা যায়, বাদী জনৈক মিজানুর রহমান বিজ্ঞ আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করেন এবং আদালতের নির্দেশক্রমে কদমতলী থানায় মামলাটি রুজু হয়। পরবর্তীতে গত ২৬ নভেম্বর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তভার গ্রহণের পর গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকায় ভিকটিমের প্রেমিকা তাসলিমা আক্তারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ও আরও তথ্য প্রদান করে। তার তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম টঙ্গী পূর্ব থানা এলাকায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ থেকে ১০:৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে আরও পাঁচজন আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments