আন্তর্জাতিক ডেস্ক: আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকারী সৌদি হিট স্কোয়াডের চার সদস্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছে । দেশটির পররাষ্ট্র মন্ত্রণায় তা অনুমোদনও করেছে। মঙ্গলবার নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
সৌদি আরবে জন্ম নেয়া খাসোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তাকে ইস্তাম্বুলে সৌদি কনসু্যূলেটে ২০১৮ সালে খুন করা হয়। সৌদি আরব থেকে পাঠানো এজেন্টরা তাকে হত্যা করে।
নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, এদেরই চারজন আমেরিকার বেসরকারি সিকিউরিটি গ্রুপ তায়ের ওয়ানে প্রশিক্ষণ নিয়েছে।
গ্রুপটির শীর্ষ কর্মকর্তা লুইস ব্রিমার সৌদি এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা ২০১৭ সালে এই প্রশিক্ষণ নিয়েছে। তবে এটি ছিল আত্মরক্ষামূলক। তাদের পরবর্তী জঘন্য কাজের সঙ্গে সম্পর্কিত নয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়েছে।
এদিকে ফেব্রুয়ারিতে প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুরক্ষায় যে এলিট ইউনিট কাজ করে তার সাত সদস্য হিট স্কোয়াডে অংশ নেয় ,যারা খাসোগিকে হত্যা করেছিল।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments