বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপি বিষয়ক ৩-দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার আজ ০৮ মে ২০২৪ বুধবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী’র সভাপতিত্বে এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ‘ফারসি পা-ুলিপির পরম্পরা ও বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-গ্রন্থাগারিক (রিসার্চ) শাহীন সুলতানা।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পান্ডুলিপি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস জানার ক্ষেত্রে পান্ডুলিপি জ্ঞানের আধার হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রায় ৩৫ হাজার পা-ুলিপি নিয়ে অধিকতর গবেষণা হলে প্রাচীন জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, অর্থনীতি, ঐতিহ্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে। পা-ুলিপি সংগ্রহ, যথাযথভাবে সংরক্ষণ, ব্যবহার ও এ বিষয়ে আরও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধাসহ অন্যান্য সুবিধা আরও বৃদ্ধি করা হবে বলে তিনি উল্লেখ করেন। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পান্ডুলিপি বিষয়ক জ্ঞান ও দক্ষতা আরও বাড়বে বলে তিনি আশাপ্রকাশ করেন।
উল্লেখ্য, এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি বিভাগের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments