বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, দেয়ালিকা উদ্বোধন ও রম্য বিতর্কের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯.১৫ টায় বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তার নেতৃত্বে ‘আলোকের পথ, প্রভু, দাও দ্বার খুলে…’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রার পর বাংলা বিভাগ ‘বৈশাখী বার্তা’ দেয়ালিকা উদ্বোধন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রম্য বিতর্ক প্রতিযোগিতার।
এছাড়াও বর্ষবরণ উৎসব-১৪২৯ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আর্কিটেকচার বিভাগ ঘুড়ি উড়ানো উৎসব ‘উড়াল’ আয়োজন করেছে।
অনুষ্ঠানসমূহে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
সব মন্তব্য
No Comments