ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে আজ সকালে জোহানেসবার্গে আজ সকালে রওয়ানা দিয়েছেন।সেখানে ২২ থেকে ২৫ আগষ্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।এতথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসান করিম।
ফ্লাইটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা বিরতি শেষে আবার যাত্রা শুরু করে রাত ৮টা ৫০ মিনিটে দক্ষিণ আফ্রিকার ওআর টাম্বো আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের কথা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ব্রিকস দেশগুলোর ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে।ব্রিকসের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments