সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) :রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিধাইড় স্কুল মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষকদের কে বাদামী গাছ ফড়িং বা কারেন্ট পোকার দমন ও ফসলী জমিতে জৈব সার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা কৃষিকর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন,উপসহকারী কৃষি কর্মকর্তা একিন আলী,মইনুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসল উৎপাদনও টেকসই হয়। পাশাপাশি ক্ষতিকর পোকা দমনে সঠিক পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা ভালো ফলন পাবেন।কৃষক সমাবেশে প্রায় ৩০০ স্থানীয় কৃষকরা উপস্থিত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে ধারণা লাভ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments