চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্তে পরিচালিত মাদকবিরোধী অভিযানে জব্দকৃত রেকর্ড প্রায় ১,৩২২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) সকালে বিজিবির রামু সেক্টরের ব্যবস্থাপনায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২,০০,৩৩,৯৪৯ পিস ইয়াবা, ১৪০.০৪৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮০০ কেজি গাঁজা, ৪ কেজি আফিম, ৬১,৪৯১ ক্যান বিয়ার, ২২,১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ বোতল হুইস্কি, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ১৬৯ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান কমান্ডো এনার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৩,৩৭,৬৪২ প্যাকেট সিগারেট এবং ৮০০ পিস ট্যাবলেট (টার্গেট) ধ্বংস করা হয়।
উল্লেখ্য, গত বছরে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন ব্যাটালিয়নসমূহ সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৬৯৩ জন আসামিসহ সর্বমোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। এরমধ্যে ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার মাদকসহ আটককৃত ২,৬৯৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ১,৩২১ কোটি ৯০ লক্ষ ৫৯ হাজার ১১৬ টাকার মাদকদ্রব্য আজ ধ্বংস করা হলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,
র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।
বিজিবির রিজিয়ন কমান্ডার বলেন, মাদক বাংলাদেশের সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নীরব ঘাতক। মাদক নামক এই ঘাতক নির্মূলে বিজিবির কক্সবাজার রিজিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, গাঁজা ও অন্যান্য মাদক চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি বলেন, সাম্প্রতিককালে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার পরিদর্শনে এসে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়নসমূহ মাদকবিরোধী অভিযানে বিশেষ সাফল্য অর্জন করেছে। বিজিবি মহাপরিচালকের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকরী সিদ্ধান্ত এসব কার্যক্রমকে আরও বেগবান করেছে। তিনি বলেন, বিজিবি'র কক্সবাজার রিজিয়ন, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বিজিবি সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন রিজিয়ন কমান্ডার।
অনুষ্ঠানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments