বোরহান উদ্দিন রব্বানী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)ইতিহাস বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. এমরান জাহান। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের (১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ইতিহাস বিভাগের অধ্যাপক ২৫-০৮-২০২৩ তারিখ পূর্বাহ্ন হাতে (ছত্রিশ) মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
উল্লেখ্য, ড. মো. এমরান জাহান ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক এবং এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষকতা শুরু করেন। তিনি অসংখ্য স্থানীয় ও আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
তার প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং প্রেসের ভূমিকা (১৯৪৭-১৯৭১), আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫), `বাংলাদেশের ইতিহাস (১৯৭২-২০১৬)। এছাড়া তিনি বাংলা একাডেমী, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ইতিহাস একাডেমী এবং বাংলাদেশ ইতিহাস পরিষদের আজীবন সদস্য। তিনি বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের প্রেসিডিয়াম সদস্যও হিসেবে দায়িত্ব পালন করেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments