ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলা পরিষদে ৫ টি কক্ষের জানালার গ্রীল কেটে নগদ প্রায় ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার ও উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ সেলিম জানান, গত ১৪ এপ্রিল থেকে ৩ দিনের সরকারি ছুটির সুবাদে চোরেরা উপজেলা পরিষদ ভবনের পেছন দিক দিয়ে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা বন্ধ করে জানালার গ্রীল কেটে উপজেলা পরিষদের চেয়াম্যানের কক্ষ, সভা কক্ষ, কম্পিউটার অপারেটরের কক্ষ, পরিসংখ্যান অফিস, এলজিইডি হিসাব কর্মকর্তার অফিস কক্ষে প্রবেশ করে কম্পিউটার অপারেটরের কক্ষ থেকে নগদ ১ লক্ষ ৯১ হাজার ৭’শ টাকা নিয়ে যায়। পরে, গত ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় সেলিম অফিসে ঢুকে সবকিছু অগোছালো অবস্থায় দেখতে পেয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মোঃ সেলিম বাদি হয়ে ফুলতলা থানায় একটি চুরি মামলা (নং- ১০, তারিখ- ১৭/০৪/২২ ইং) দায়ের করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সাথে কথা বললে তারা জানান, উপজেলা পরিষদে চুরির মাধ্যমে আর্থিক ক্ষতি সংগঠিত হয়েছে যা একটি ন্যাক্কারজনক ঘটনা। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে যা তদন্তনাধীন। পুলিশ আরও জানায়, অত্র চুরির সাথে জড়িতে চোরদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments