ইবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন দুইজন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও একজন সহকারী প্রক্টরকে মেয়ার শেষ হওয়ায় পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টরবৃন্দ হচ্ছেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর। এছাড়া আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসাইনকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সহকারী প্রক্টর হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমজাদ হোসাইনের মেয়াদ ০৭ ফেব্রুয়ারী তারিখে শেষ হওয়ায় ০৮ তারিখ হতে পুন: আদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এছাড়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শরিফুল ইসলামের মেয়াদ ০৭ তারিখে শেষ হওয়ায় (২য় বার) তদস্থলে ০৮ তারিখ হতে একই বিভাগের প্রভাষক মোঃ নাসির মিয়া-কে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ শাহাবুব আলমের মেয়াদ শেষ হওয়ায় তদস্থলে ০৮ ফেব্রুয়ারী তারিখ হতে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীরকে পরবর্তী এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক নাসির মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন আমাকে সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পলিসি এবং প্রক্টরিয়াল বডির রুলস রেগুলেশন অনুযায়ী আমার মেধা, বুদ্ধি ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সংযুক্ত দায়িত্ব পালনে পালনের চেষ্টা করবো।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হুয়ায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সহকারী প্রক্টর হিসেবে যোগ্য মনে করেছে এবং নিয়োগ পেয়েছি। এতে আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ টা দিয়ে আমার দায়িত্ব পালন করার এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সমুন্নত রাখার।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments