স্টাফ রিপোটার: আজ ৩০ মে সোমবার, সকাল ১০ টায় ধানমন্ডি স্টার কাবাবের সামনে ব্যাটারিচালিত রিকশা আটক বন্ধ, সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবিতে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে হাজার শ্রমিকের মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবপ্রাচীর কর্মসূচিতে সুমন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হাকিম মাইজভান্ডারি, কেন্দ্রীয় সংগঠক লিটন নন্দী, এনায়েত সিকদার প্রমুখ।
মানবপ্রাচীর কর্মসূচিতে বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের আদেশ থাকার পরেও কিছু অসাধু ট্রাফিক কর্মকর্তা ব্যাটারিচালিত যানবাহন আটক করছে। তাদের এই কাজ আদালত অবমাননার সামিল। আদালতের আদেশ অমান্যকারী অসৎ এই সকল কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে আইনের আওতায় উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, অসাধু বাজার সিন্ডিকেটের কারণে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তার লুটপাটের স্বার্থে গরিব মেহনতি মানুষের উপার্জনের মাধ্যম কেড়ে নেয়া হচ্ছে। সরকার বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান না করে এই লুটপাটকারীদের সহায়তা করছে। ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের ওপর এই জুলুম-নির্যাতন-লুটপাট বন্ধ করতে বিআরটিএ কর্তৃক নীতিমালা চূড়ান্ত করে যানবাহনের লাইসেন্স দিতে হবে।
মানবপ্রাচীর থেকে বক্তারা ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক আটক বন্ধ করে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের দাবি জানান।
ঝড় ও বৃষ্টি জনিত প্রাকৃতিক বিরূপ আবহাওয়ার কারণে মানবপ্রাচীর ও মিছিল কর্মসূচি সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করা হয়।
স্টাফ রিপোর্টার: ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ঢাকা ...
স্টাফ রিপোর্টার: সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত তথ্য সহায়তা দিতে জাতীয় সংসদে 'বাজেট হেল্পডেস্ক-২০২৬' এর উদ্বোধন করেছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি। বুধবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম সম্মেলনের উদ্বোধন করেছেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনে ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
সব মন্তব্য
No Comments