বিজয় রায়, রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৪) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মৃত রায়হান ট্রাক্টর গাড়িটির হেলপার ছিলেন।
২০ আগষ্ট (মঙ্গলবার) সকালে রাণীশংকৈল -হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে, সে পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রায়হান আলী ও তার ভাই ট্রাক্টর ড্রাইভার, রিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো। রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ড্রাইভার রিয়াজ এর পাশে বসে থাকা রায়হান আলী গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়. এডিএম এর অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments