বরিশাল অফিস: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমরা এই প্রকৃতিকে ধ্বংস করে নিজেদের বিপদ ডেকে আনছি। প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি।
আজ বুধবার বিকেলে বরগুনার তালতলী সওদাগরপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয় চত্ত্বরে ‘পরিবেশঃ কৃষক ও মৎস্যজীবীর জীবন জীবিকা’ শীর্ষক নাগরিক সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ওয়াটারকিপার্স বাংলাদেশ, সওদাগরপাড়া আদর্শ সবজি চাষি সমিতি ও জাতীয় নদী জোট আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, সরকারকে বুঝতে হবে কোন উন্নয়ন প্রকল্প এর নেতিবাচক অভিঘাত তুলে ধরাকে উন্নয়ন বিরোধীতা বলে না। বরং জনগণ ও সরকারের দুরত্ব কমাতে এ বক্তব্য আরো মনোযোগ দিয়ে শোনা উচিত।
সভায় ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত কলকারখানা গড়ে উঠায় তালতলীর ফসলের মাঠে জলাবদ্ধতা তৈরী হয়েছে। নদী ও সাগর থেকে ইলিশ হারিয়ে যাচ্ছে। জেলে সম্প্রদায়সহ অনেকেই পেশা হারাচ্ছে। মৎস্য ও কৃষি সম্পদকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বলেন, ক্ষতিকর জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। আমরা স্লুইস গেট করার ব্যাপারে উদ্যোগ নিবো। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিক সভায় আরো বক্তৃতা করেন পরিবেশ কর্মী মারুফ রায়হান তপু, ইউনিয়ন পরিষদ সদস্য নজরুল ইসলাম লিটু ও সিদ্দিকুর রহমান, ওয়াটারকিপার্স বাংলাদেশের বরগুনা জেলা শাখার সমন্বয়ক মুশফিক আরিফ ও তালতলী উপজেলা শাখার সমন্বয়ক আরিফুর রহমান, সওদাগর পাড়া আদর্শ সবজি চাষি সমিতির সভাপতি শাহাদাত হোসেন, তালতলী ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি ইমরান তাহের, মৎস্যজীবী শাহজাহান শেখ, কৃষক মো. রাসেল, আদিবাসী নেত্রী মায়েমেন রাখাইন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঋণখেলাপী ইস্যুতে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে ঋণগ্রস্থ সংসদ সদস ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃ ...
স্টাফ রিপোর্টার: দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সকল ধারার অংশীজনকে একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারের এ উদ্যো ...
সব মন্তব্য
No Comments