মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে বলে জানা যায়।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।
এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌনে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততোক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।
গাড়ীর চালক আব্দুস সাত্তার বলেন, আমি গাড়ীর ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার পায়ের হাঁটুতে আঘাত পাই।ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোন খবর পাইনি।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিলো এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি তাদের বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেয়। গাড়িটি পুড়িয়ে দেওয়ায় তিনি অনেক হতাশা প্রকাশ করেন।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments