ডেস্ক রিপোর্ট: আজিমপুরের হৃদয়ে আবারও বাজতে চলেছে পুরানো দিনের সুর—
"পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়..."
দীর্ঘ প্রতীক্ষার পর আজিমপুরে শুরু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ও বহুল প্রত্যাশিত “মিলন মেলা”। পুরোনো বন্ধু, প্রিয় প্রতিবেশী ও সোনালি স্মৃতির আবেশে ভরা এই পুনর্মিলনী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। স্থান নির্ধারণ করা হয়েছে আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতির হলরুমে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনের বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১,০০০ টাকা, এবং শেষ তারিখ রাখা হয়েছে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
এই মিলন মেলা শুধুমাত্র আজিমপুর নয়, বরং কলোনীবাসী, পলাশীবাসী, শেখসাহেববাজার, লালবাগ, নিউ পল্টন, আজিমপুর রোড, দায়রাশরীফসহ আশেপাশের সকল এলাকার প্রাক্তন ও বর্তমান বাসিন্দাদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
“হৃদয়ে আজিমপুর ২৭ ও বন্ধুরা”-এর পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান সবাইকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকরা বলছেন—এ মিলন মেলা শুধু পুনর্মিলনের আয়োজন নয়; এটি হবে এক আবেগঘন মুহূর্ত, যেখানে পুরানো দিনের বন্ধন, স্মৃতি ও ভালোবাসা আবারও একসাথে মিলিত হবে।
📅 তারিখ: ২৫ অক্টোবর ২০২৫ (শনিবার)
🕕 সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
📍 স্থান: আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতির হলরুম
💰 ফি: ১,০০০ টাকা জনপ্রতি
🗓️ শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৫
আজিমপুরের মানুষ আবারও ফিরে আসছে তাদের প্রিয় মুখ, প্রিয় সময় আর প্রিয় গানের সেই মধুর স্মৃতিতে— একসাথে, এক হৃদয়ে। ❤️
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments