স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিসহ সারা বিশ্বের সকল মানুষকে ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আজ সোমবার (০৭ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে। সেজন্য মুসলিম দেশসহ বিশ্বের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। ডিআরইউ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।
জাতিসংঘ ও ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, জাতিসংঘ ও ওআইসি আসলে কী করছে? তারা যদি ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিতো তাহলে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হতো না।
উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল, ২০২৫) রাতে অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৭ম কার্যনির্বাহী কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। সভায় সহ-সভাপতি গাযী আনোয়ার এর পরিচালনায় ইসরাইলী হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
সব মন্তব্য
No Comments