কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরা ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে তিন জেলে আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নেওয়াপাড়া সংলগ্ন নদীতে এ ঘটনাটি ঘটে। আহত জেলেরা হলো মো.সবির হাওলাদার (৩৫), হারুন মাঝি (৩৭) ও রাব্বি (১৪)। ঘটনার পর পরই অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের ভর্তি করেছে। অগ্নিদগ্ধ জেলে রাব্বিকে ওই রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত জেলে হারুন মাঝির পিতা মো.ইদ্রিস মাঝি জানান, তারা ট্রলারে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের রান্নার কাজ করে। হঠাৎ প্রথমে সিলিন্ডারের পাইপে আগুন ধরে। তাৎক্ষনিক সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরন হয়। এসময় ট্রলারে থাকা ওই তিন জেলেরা অগ্নিদগ্ধ হয়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিকেল অফিসার মো.মাহ্মুদুর রহমান বলেন, অগ্নিদগ্ধ তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে বর্তমানে দু’জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে তিনি জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments